Monday, September 28, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য সীমান্ত থেকে শহর—নিরাপত্তার চাদরে ধলাই, জোরদার নাকা চেকিং ও অ্যান্টি-সাবোটাজ অভিযান

সীমান্ত থেকে শহর—নিরাপত্তার চাদরে ধলাই, জোরদার নাকা চেকিং ও অ্যান্টি-সাবোটাজ অভিযান

সীমান্ত থেকে শহর—নিরাপত্তার চাদরে ধলাই, জোরদার নাকা চেকিং ও অ্যান্টি-সাবোটাজ অভিযান

আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধলাই জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলা হওয়ায় সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে যৌথভাবে বিশেষ সিকিউরিটি পেট্রোলিং চালানো হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জেলার বিভিন্ন শহর, গুরুত্বপূর্ণ এলাকা এবং নাকা পয়েন্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর চলছে কড়া নজরদারি। নিয়মিত তল্লাশির পাশাপাশি বিভিন্ন প্রবেশ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা চেকিং আরও কঠোর করা হয়েছে।

অন্যদিকে, রেল স্টেশনসহ জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা রুখতে বম্ব ডিসপোজাল স্কোয়াডের মাধ্যমে নিয়মিত অ্যান্টি-সাবোটাজ চেকিং করা হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি যাতে না থাকে, সেদিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

ধলাই জেলার পুলিশ সুপার ঋষিকেশ দেশাই জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সীমান্ত এলাকা থেকে শুরু করে শহর ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত থাকবে।

পাশাপাশি জেলার সাধারণ মানুষের কাছেও স্বাধীনতা দিবস উপলক্ষে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। পুলিশ সুপার সাধারণ মানুষকে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান।

প্রশাসনের এই তৎপরতার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধলাই জেলায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতি আরও জোরদার হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha