Monday, September 28, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য মুজফফর আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলন জোরদারের অঙ্গীকার

মুজফফর আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলন জোরদারের অঙ্গীকার

মুজফফর আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলন জোরদারের অঙ্গীকার

ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফফর আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, নেতা অমল চক্রবর্তীসহ দলীয় কর্মী-সমর্থকরা কমরেড মুজফফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বক্তারা স্মরণ করেন, ১৮৮৯ সালের ৫ আগস্ট বর্তমান বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপে জন্মগ্রহণ করেন কমরেড মুজফফর আহমেদ। উচ্চশিক্ষার উদ্দেশ্যে কলকাতায় এসে তিনি দেশের স্বাধীনতা সংগ্রাম, সাহিত্যচর্চা, ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং কৃষক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে গণআন্দোলনের এক উজ্জ্বল নেতৃত্বে পরিণত হন।

অনুষ্ঠানে তাঁর আদর্শ, সংগ্রামী জীবন ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, কমরেড মুজফফর আহমেদের আদর্শকে সামনে রেখে আগামী দিনেও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী করা হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha