Monday, September 28, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য শিক্ষার্থীদের কথা শুনে পদক্ষেপ, উচ্চশিক্ষায় নতুন দিগন্তের পথে ত্রিপুরা সরকার

শিক্ষার্থীদের কথা শুনে পদক্ষেপ, উচ্চশিক্ষায় নতুন দিগন্তের পথে ত্রিপুরা সরকার

শিক্ষার্থীদের কথা শুনে পদক্ষেপ, উচ্চশিক্ষায় নতুন দিগন্তের পথে ত্রিপুরা সরকার

রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। তিনি জানান, ‘মুক্ত আলোচনা মঞ্চ’ নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি তাদের সমস্যা, দাবি ও পরামর্শ সরকারের সামনে তুলে ধরতে পারবেন। সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কলেজগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (TPSC) মাধ্যমে ৪০১ জন অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২০০ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অবশিষ্ট ২০১ জনের নিয়োগ কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী।

এছাড়া, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অশিক্ষক কর্মীর ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কলেজগুলির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উচ্চশিক্ষার পরিধি বাড়াতে সরকার উইমেন্স ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত বিল ইতোমধ্যেই পাস হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।

সরকারের ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ৫০ শতাংশ বৃদ্ধি করার পাশাপাশি কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ও রাষ্ট্রচেতনামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

সরকারের এই উদ্যোগগুলো রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনবে এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha