Monday, September 28, 2026
Greetings: 15th August
বাড়ি দেশ ৩৬ দিনের আন্দোলনের পরও ভোটের ময়দানে নয় সিজেপি

৩৬ দিনের আন্দোলনের পরও ভোটের ময়দানে নয় সিজেপি

৩৬ দিনের আন্দোলনের পরও ভোটের ময়দানে নয় সিজেপি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তরে টানা ৩৬ দিনের নিট (NEET) সংক্রান্ত আন্দোলন শেষ করেছে সিজেপি। আন্দোলন ঘিরে সংগঠনটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে—এমন জল্পনা তৈরি হলেও, সেই সম্ভাবনায় আপাতত জল ঢেলেছেন সংগঠনের প্রধান অভিজিৎ দীপকে।

আন্দোলন-পরবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ও সিবিআই (CBI)-কে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

নতুন রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্নের জবাবে সিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে সরাসরি নির্বাচনী রাজনীতিতে নামার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাদের মূল লক্ষ্য এখনও আন্দোলন ও সামাজিক সংগ্রামকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচির কৌশল নির্ধারণ করা।

সংগঠনের দাবি, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha