Monday, September 28, 2026
Greetings: 15th August
বাড়ি উত্তর পূর্বাঞ্চল মাহুরে খাবারে বিষক্রিয়া, অসুস্থ ৬০ জনেরও বেশি

মাহুরে খাবারে বিষক্রিয়া, অসুস্থ ৬০ জনেরও বেশি

মাহুরে খাবারে বিষক্রিয়া, অসুস্থ ৬০ জনেরও বেশি

অসমের ডিমা হাসাও জেলার মাহুরের লসাং গ্রামে একটি স্থানীয় অনুষ্ঠানে খাবার খাওয়ার পর ৬০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। খাবার খাওয়ার পর থেকেই একাধিক ব্যক্তির মধ্যে বমি, পেট খারাপ, জ্বর ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।

অসুস্থদের দ্রুত হাফলং সিভিল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কী কারণে খাবারে বিষক্রিয়া ঘটল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। অনুষ্ঠানে পরিবেশিত খাবার থেকেই এই অসুস্থতা ছড়িয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha